ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রশংসায় আইপিএলের ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ২ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রশংসায় আইপিএলের ক্লাব
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিলেটে কিউইদের ১৫০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়। এমন জয়ে বাংলাদেশকে প্রশংসায় ভাসালো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ক্লাব। দলটির নাম রাজস্থান রয়্যালস।

সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। যদিও জয়ের মঞ্চ টাইগাররা তৈরি করেছিল আগের দিনেই। শেষ দিন ছিল আনুষ্ঠানিকতা। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ ও দ্বিতীয় ইনিংসে ৩৩৮ করেছিল বাংলাদেশ। জবাবে  নিউজল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ ও দ্বিতীয় ইনিংসে করে ১৮১ রান। ফলে ১৫০ রানের জয় পায় টাইগার বাহিনী। 

এ টেস্টে প্রথম ইনিংসের ৪টির সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬টি, ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেয়েছেন তাইজুল। তাতেই ম্যাচ সেরার পুরষ্কার হাতে উঠেছে তার।

Advertisement

বাংলাদেশের স্মরণীয় জয়ে ভূয়সী প্রশংসা করেছে রাজস্থান রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে অফিশিয়াল ফেসবুকেপেজে টাইগারদের জয়ের ছবি পোস্ট করে লিখেছে, ‘এই ছবিতে খাঁটি জয়। অভিনন্দন বাংলাদেশ।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!