ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ড্রয়ের মধ্যে নারী কণ্ঠে ‘অস্বস্তিকর শব্দ’, বন্ধ অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ৩ ডিসেম্বর ২০২৩
ড্রয়ের মধ্যে নারী কণ্ঠে ‘অস্বস্তিকর শব্দ’, বন্ধ অনুষ্ঠান
ফাইল ছবি

জার্মানির হামবুর্গে তখন চলছে ২০২৪ সালের ইউরো কাপের গ্রুপ বিন্যাস। একে একে জানা যাচ্ছে, কোন গ্রুপে কোন দলের জায়গা হচ্ছে। হঠাৎ করেই থমকে গেলেন সঞ্চালক। মঞ্চের বাইরে থেকে শোনা যায় অস্বস্তিকর শীৎকারের শব্দ। যার ফলে অস্বস্তিতে পড়তে হয় উপস্থিত অতিথিদের।

সেই সময় কথা বলছিলেন উয়েফার ডিরেক্টর অফ কমিপিটিশনস জর্জিয়ো মারচেত্তি। হঠাৎ করে থেমে যান তিনি। বাইরে থেকে ভেসে আসে কিছু অস্বস্তিকর শব্দ। পরে জানা যায়, সেটি শীৎকারের শব্দ।

সেই সময় মঞ্চে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড সিলভা। তিনি লজ্জায় মুখ ঢেকে ফেলেন। এ সময় অনেকে অস্বস্তিতে অন্য দিকে তাকিয়েছিলেন। যদিও কিছুক্ষণ পরে আবার অনুষ্ঠান শুরু হয়।

Advertisement

গতবার ইউরোপের ১২টি শহরে হয়েছিল ইউরো কাপ। কিন্তু এবার পুনরায় আগের ফরম্যাটে ফিরেছে উয়েফা। অর্থাৎ, একটি দেশেই হবে প্রতিযোগিতা। এবার আয়োজক দেশ জার্মানি।

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের পরে আবার একটি বড় প্রতিযোগিতার আয়োজক দেশ তারা। জার্মানির ১০টি শহরে হবে প্রতিযোগিতা।

ইউরো কাপের গ্রুপ বিন্যাস-

গ্রুপ এ- জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড

গ্রুপ বি- স্পেন, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ইতালি

গ্রুপ সি- ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া

গ্রুপ ডি- ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, প্লে অফ জয়ী ‘এ’

গ্রুপ ই- বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া, প্লে অফ জয়ী ‘বি’

গ্রুপ এফ- পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে অফ জয়ী ‘সি’

প্রতিযোগিতার ২৪টি দলের মধ্যে ২১টি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকি তিনটি দল প্লে অফ খেলে উঠবে। আগামী বছর ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে ইউরো কাপ। ১৪ জুলাই বার্লিনে ফাইনাল। তার আগে আগামী বছর মার্চ মাসে প্লে অফের মাধ্যমে ঠিক হবে বাকি তিন দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!