ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
উইমেন’স ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ

৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৯, ৪ ডিসেম্বর ২০২৩
৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ফাইল ফটো

ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়ছে সিঙ্গাপুরের মেয়েরা। যেখানে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন তহুরা খাতুন ও একটি গোল পেয়েছেন ঋতুপর্ণা চাকমা।

এদিন ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সফরকারীদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ম্যাচের তৃতীয় মিনিটেই দুর্দান্ত সুযোগ তৈরি করেন সাবিনা খাতুন। কিন্তু ভালো সুযোগটি হাতছাড়া করেন তিনি।

Advertisement

তবে লিড নিতে বেশি সময় নেয়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬তম ‍মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তহুরা খাতুন। ফ্রি কিকে সাবিনার বলটি হেডে সিঙ্গাপুরের জাল খুঁজে নেন তহুরা খাতুন। এর মিনিট দুয়েক পরই দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।

দুই গোলে এগিয়ে থেকেও কাউন্টার অ্যাটাক বজায় রাখেন সাবিনারা। এর ফলাফলও হাতেনাতে পেয়ে যায় তারা। ম্যাচের ২৫তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা খাতুন।

প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!