ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

মিরপুর টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ৫ ডিসেম্বর ২০২৩
মিরপুর টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদশে দল। সেই লক্ষ্যেই বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তবে তার আগেই ঘটল দুর্ঘটনা। ম্যাচের আগের দিন অর্থাৎ অনুশীলনে আঘাত পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য নাঈম হাসান।

বুধবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তার আগে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। আর সেই অনুশীলনেই ব্যাট করার সময় আঙুলে আঘাত পেয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।

এদিন অনুশীলনের সময় মুকিদুল ইসলাম মুগ্ধের বলে বাঁ হাতের আঙুলে আঘাত পান নাঈম। পরে ফিজিও বায়েজিদ ইসলাম তাকে নেট থেকে সরিয়ে নেন। এ সময় নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Advertisement

টেস্ট শুরুর আগের দিন নাঈমের এই চোট টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা আঙুলে চোটে কিউই সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। নাঈমও যদি ছিটকে যায় তবে তাইজুল ইসলামের সঙ্গে হাত ঘুরানোর জন্য নতুন কাউকে খুঁজতে হবে টাইগারদের।

সিলেট টেস্টে বল হাতে তাইজুলকে দারুণ সঙ্গ দিয়েছেন নাঈম। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলে ৩ উইকেট নিলেও সফরকারীদের বেশ ভালোই চাপে রেখেছিলেন এ ডানহাতি স্পিনার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!