তাজিকিস্তানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে ই গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-নাসর ও ইস্তিকলল। এই ম্যাচে আল-নাসরের একাদশ দূরে থাক, বদলি খেলোয়াড়ের তালিকায় কোথাও ছিলেন না রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ছাড়া ম্যাচে আল-নাসর ৬৯ শতাংশ বল দখলে রেখেছিল ঠিকই, তবে দলটা ছিল কিছুটা ছন্নছাড়া অবস্থায়।
খেলার ৩২ মিনিটে ইস্তিকললের স্ট্রাইকার আলিশের ঝালিলোভ বা পায়ের শটে আল নাসরের জাল লক্ষ্যভেদ হয়। প্রথমার্ধ ইস্তিকলল ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছে।
.png)
প্রথমার্ধের পর খুব দ্রুতই সমতায় ফেরে আল-নাসর। ৫০ মিনিটে ডান পায়ের দুর্দান্ত শটে সমতাসূচক গোল করেন ঘারিব। ১-১ সমতা হওয়ার পর গোল করতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত ইস্তিকলল ও আল-নাসর ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
ড্র হলেও আল-নাসর আগেই হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপে থাকা দলটির ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে এখন ১৪ পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা পারসেপোলিস, আল দুহাইল, ইস্তিকললের পয়েন্ট যথাক্রমে ৮, ৭ ও ৩।