ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিকের বিরল ধরনের আউটে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ৬ ডিসেম্বর ২০২৩
মুশফিকের বিরল ধরনের আউটে যা বললেন তামিম
মুশফিকুর রহিম

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ মুশফিকুর রহিম। কিন্তু তিনি নিজেও হয়তো বুঝে উঠতে পারেননি, কী করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময়ে হাত দিয়ে বল আটকিয়ে অঘটনের জন্ম দেন মিস্টার ডিপেন্ডেবল।

এ সময় নিউজিল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে মুশফিককে আউট দেওয়া হয়। এই ধরনের আউটকে ক্রিকেটে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড।’ মুশফিকের অদ্ভুত এই আউটের সময় ধারাভাষ্যে ছিলেন তামিম ইকবাল। মুশফিকের এমন আউটে রীতিমতো অবাকই হয়েছেন তিনি।

মুশফিকের আউটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধারাভাষ্যে থাকা তামিম বলেন, ‘মুশফিকের এমন আউট খুবই হতাশাজনক। ৮০টিরও বেশি টেস্ট খেলেছে মুশফিক। তার জানা উচিৎ ছিল এটা করা যায় না। এ ধরনের আউটে এটা কোনো অজুহাত হতে পারে না।’

Advertisement

কিউই পেসার কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। ডান হাত দিয়ে মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ধরেন।

এ অবস্থায় নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আউটের আবেদন করলে তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে এই আউট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!