[ খেলা ]
বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ, উন্মোচিত হলো লোগো
ছবি- সংগৃহীত
২০২৪ সালে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসরের। ছেলেদের সীমিত ওভারের বিশ্বকাপের আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে অংশ নেবে বিশ্বের ২০টি দল।
একই বছর বাংলাদেশের মাটিতে পর্দা উঠবে নারীদের টি-২০ বিশ্বকাপের। নারীদের নিয়ে অনুষ্ঠেয় ২০ ওভারের বিশ্বকাপটি শুরু হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে। এই টুর্নামেন্টে অংশ নেবে ১০ দেশ। যেখানে অনুষ্ঠিত হবে ২৩টি ম্যাচ।
মূল আসরের বেশ আগেভাগেই টুর্নামেন্টের অফিশিয়াল লোগো উন্মোচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে একযোগে এই দুই টুর্নামেন্টের লোগো প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিু।
.png)
শুধু লোগো উন্মোচনই নয়, সেই সঙ্গে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। ভিডিওতে বলা হয়েছে, টি–২০ ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে- ব্যাট, বল ও শক্তি!
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ক্রিকেট দল
লিংক সফলভাবে কপি হয়েছে!