শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে হয়ে গেল কোপা আমেরিকার ড্র-এর আয়োজন। সঙ্গে নির্ধারিত হয়েছে ম্যাচের সময়সূচিও।
আসন্ন টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে চিলি ও পেরুকে পেয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপের অপর দল হবে বাছাইপর্ব পেরিয়ে আসা কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে যেকোনো একটি।
.png)
অন্যদিকে ব্রাজিল ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল।
আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে খেলবে ১৬টি দল। দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্যের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ) ৬ দল।
একনজরে কোপা আমেরিকা-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি-
গ্রুপ ‘এ’ ফিক্সচার
অংশগ্রহণকারী দল: আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ২০ জুন, ২০২৪ | আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী | মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম |
| ২১ জুন, ২০২৪ | পেরু বনাম চিলি | এটিএন্ডটি স্টেডিয়াম |
| ২৫ জুন, ২০২৪ | চিলি বনাম আর্জেন্টনা | মেটলাইফ স্টেডিয়াম |
| ২৫ জুন, ২০২৪ | পেরু বনাম প্লে-অফ বিজয়ী | চিলড্রেন’স মার্সি পার্ক |
| ২৯ জুন, ২০২৪ | আর্জেন্টিনা বনাম পেরু | হার্ড রক স্টেডিয়াম |
| ২৯ জুন, ২০২৪ | প্লে-অফ বিজয়ী বনাম চিলি | এক্সপ্লোরিয়া স্টেডিয়াম |
এই গ্রুপে প্লে অফ থেকে যোগ দেবে কানাডা অথবা ত্রিনিদাদ এন্ড টোবাগো।
গ্রুপ ‘বি’ ফিক্সচার
অংশগ্রহণকারী দল: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ২২ জুন, ২০২৪ | মেক্সিকো বনাম জ্যামাইকা | এনআরজি স্টেডিয়াম |
| ২২ জুন, ২০২৪ | ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা | লিভাই’স স্টেডিয়াম |
| ২৬ জুন, ২০২৪ | ইকুয়েডর বনাম জ্যামাইকা | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
| ২৬ জুন, ২০২৪ | ভেনিজুয়েলা বনাম মেক্সিকো | সোফি স্টেডিয়াম |
| ৩০ জুন, ২০২৪ | জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা | কিউটু স্টেডিয়াম |
| ৩০ জুন, ২০২৪ | মেক্সিকো বনাম ইকুয়েডর | স্টেট ফার্ম স্টেডিয়াম |
গ্রুপ ‘সি’ ফিক্সচার
অংশগ্রহণকারী দল: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ২৩ জুন, ২০২৪ | যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া | এটিএন্ডটি স্টেডিয়াম |
| ২৩ জুন, ২০২৪ | উরুগুয়ে বনাম পানামা | হার্ড রক স্টেডিয়াম |
| ২৭ জুন, ২০২৪ | উরুগুয়ে বনাম বলিভিয়া | মেটলাইফ স্টেডিয়াম |
| ২৭ জুন, ২০২৪ | পানামা বনাম যুক্তরাষ্ট্র | মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম |
| ১ জুলাই, ২০২৪ | বলিভিয়া বনাম পানামা | এক্সপ্লোরিয়া স্টেডিয়াম |
| ১ জুলাই, ২০২৪ | যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে | অ্যারোহেড স্টেডিয়াম |
গ্রুপ ‘ডি’ ফিক্সচার
অংশগ্রহণকারী দল: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ২৪ জুন, ২০২৪ | ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী | সোফি স্টেডিয়াম |
| ২৪ জুন, ২০২৪ | কলম্বিয়া বনাম প্যারাগুয়ে | এনআরজি স্টেডিয়াম |
| ২৮ জুন, ২০২৪ | কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী | স্টেটফার্ম স্টেডিয়াম |
| ২৮ জুন, ২০২৪ | প্যারাগুয়ে বনাম ব্রাজিল | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
| ২ জুলাই, ২০২৪ | প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে | কিউটু স্টেডিয়াম |
| ২ জুলাই, ২০২৪ | ব্রাজিল বনাম কলম্বিয়া | লিভাই’স স্টেডিয়াম |
কোয়ার্টার ফাইনালের সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৪ জুলাই, ২০২৪ | গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ | এনআরজি স্টেডিয়াম |
| ৫ জুলাই, ২০২৪ | গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ | এটিএন্ডটি স্টেডিয়াম |
| ৬ জুলাই, ২০২৪ | গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
| ৬ জুলাই, ২০২৪ | গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ | স্টেটফার্ম স্টেডিয়াম |
সেমিফাইনালের সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৯ জুলাই, ২০২৪ | কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ | মেটলাইফ স্টেডিয়াম |
| ১০ জুলাই, ২০২৪ | কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪ | ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
ফাইনাল
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
|
১৪ জুলাই, ২০২৪ |
সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী | হার্ড রক স্টেডিয়াম |