ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

মাঠে গড়াল ঢাকা টেস্টের চতুর্থ দিনের লড়াই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২, ৯ ডিসেম্বর ২০২৩
মাঠে গড়াল ঢাকা টেস্টের চতুর্থ দিনের লড়াই
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি নিউজিল্যান্ড। বর্তমানে চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট করছে টিম টাইগার্স। যেখানে কিউই বোলারদের তাড়া করে লিড নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৪৮ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ ও নিউজিল্যান্ড করেছে ১৮০ রান। বাংলাদেশের লিড ৪০ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে ম্যাচের শুরুতেই উইকেট বিলিয়ে দেন জয়। অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণিতে ২ রানেই থামেন এ ডানহাতি ব্যাটার।

Advertisement

তার বিদায়ে উইকেটে আসেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনিও নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। টাইগার দলপতিকে থামিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। আউট হওয়ার আগে ১৫ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন জাকির। এখন মুমিনুল শূন্য ও জাকির ২৫ রানে ব্যাট করছেন।

এর আগে বৃষ্টি বাধায় তৃতীয় দিন লাঞ্চের পর ব্যাটিংয়ে নামে কিউইরা। এদিন টাইগারদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে উইকেটে আসেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। তবে এ জুটিতে আঘাত হানেন নাঈম হাসান।

নাঈমের আঘাতে ভেঙে যায় মিচেল-ফিলিপসের ৪৯ রানের জুটি। এরপর ক্রিজে আসেন মিচেল স্যান্টনার। তবে থিতু হওয়ার আগেই নাঈমের বলে সোহানের তালুবন্দী হন এ ব্যাটার।  এরপর ক্রিজে এসে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মিচেল স্যান্টনার (১) ও কাইল জেমিসন (২০)।

অন্যপ্রান্তে ব্যাট হাতে টাইগার বোলারদের তোপ সামলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক তুলে নেন ফিলিপস। সুযোগ ছিল তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়ার। কিন্তু শরিফুলের পেসে পরাস্ত হয়ে ৮৭ রানে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ে ৮ রান লিড নিয়েই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!