ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিরেই ঝলক দেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ৯ ডিসেম্বর ২০২৩
ফিরেই ঝলক দেখালেন রোনালদো
ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের জার্সিতে রীতিমতো উড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইনজুরি থেকে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন পর্তুগিজ তারকা। সেই সঙ্গে গোল করে দলকেও জিতিয়েছেন তিনি।

শুক্রবার আল আউয়াল পার্কে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামে আল নাসর। যেটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ। এমন দিনে সিআরসেভেন নিজেও দারুণ উজ্জীবিত ছিলেন। 

এদিন আল রিয়াদকে ৪-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এদিন গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও এক গোল করিয়েছেন পর্তুগিজ তারকা।

Advertisement

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল নাসর। ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ২২টি শট নিয়ে ৮টিই রাখে লক্ষ্যে আল-নাসর। অন্যদিকে পুরো ম্যাচে কেবল একটি শটই নিতে পেরেছে আল-রিয়াদ।

ম্যাচের ৩১তম মিনিটেই দলকে গোল করে এগিয়ে দেন রোনালদো। সাদিও মানের ক্রসে দারুণ ট্যাপে লক্ষ্যভেদ করেন সিআরসেভেন। এরপর ম্যাচের ৪৫তম মিনিটে ব্যবধান বাড়ান ওটাভিও। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর।

বিরতি থেকে ফিরেই দাপট ধরে রাখে গ্লোবাল ওয়ানরা। ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্ডারসন তালিসকা। এক মিনিট পর আন্দ্রে গ্রে নাসরের জাল খুঁজে নিয়ে কমান ব্যবধান। তবে তাতে হার এড়াতে পারেনি আল রিয়াদ।

ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নাসরকে জয় এনে দেন অ্যান্ডারসন তালিসকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!