ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ দল

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ৯ ডিসেম্বর ২০২৩
দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের লক্ষ্য বড় ছিল না। তবে এই লক্ষ্য দিয়েও দাপুটে জয় তুলে এশিয়া কাপের আসরটি দারুণভাবে শুরু করেছে বিশ না পেরোনো বাংলাদেশের যুবারা। শনিবার নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবা টাইগাররা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ আগামী ১১ ডিসেম্বর। সেখানে টাইগার যুবাদের প্রতিপক্ষ জাপান। 

আজ দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ওপেনিং জুটিতে দারুণ শুরুর পর বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তা ভাঙার পর আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। তিন বল বাকি থাকতে ২২৮ রানে গুটিয়ে যায় যুবারা। ১০২ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেছেন আশিকুর রহমান শিবলী। এছাড়া ৪২ রান আসে আরেক ওপেনার মাহফুজুল আলমের ব্যাট থেকে। ৬ উইকেট শিকার আমিরাতের ধ্রুব পারাশারের।

জবাব দিতে নেমে মাহফুজুর রহমান রাব্বী ও পারভেজ রহমান জীবনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানেই। সর্বোচ্চ ৩০ রান আসে নয়ে নামা হার্দিক পাইয়ের ব্যাট থেকে। অধিনায়ক মাহফুজ ও পারভেজ দুজনেরই শিকার চারটি করে উইকেট। এছাড়াও একটি করে শিকার ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!