ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেফারিকে ঘুষি, তাতেই বন্ধ ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ১২ ডিসেম্বর ২০২৩
রেফারিকে ঘুষি, তাতেই বন্ধ ফুটবল ম্যাচ
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে নানা বিষয় নিয়ে মারামারি ঘটনা ঘটে। ফাউল-ট্যাকেল এই সব সিদ্ধান্তের প্রতিবাদে জানাতে গিয়ে মেজাজ হারান খেলোয়াড়রা। কদিন আগেই ব্রাজিল এবং আর্জেন্টিনা মধ্যকার ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। যেখানে মারামারি হয়েছে গ্যালারিতে থাকা ভক্তদের মাঝে। তবে গেল সোমবার তুরস্কে ঘটে যাওয়া ঘটনাটি ছাড়িয়ে গেছে সেই মাত্র। এবার খেলোয়াড় নয়, মারামারি করেছেন ক্লাবের সভাপতি। যার কারণে বন্ধই হয়ে গেছে টার্কিশ ফুটবল লিগ। এ ঘটনায় মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় আঙ্কারাগুজুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামে রিজেসপোর। দুই দলের ম্যাচ শেষ হয় স্বাভাবিক ১-১ গোলে ড্র দিয়ে। এর পরই হওয়ার পর ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা আচমকাই রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন।

ঘুষির পর সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান রেফারি। পরে ফুলে যাওয়া বাঁ চোখ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় রেফারিকে। ৩৭ বছর বয়সি রেফারিকে একপর্যায়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্কের শীর্ষ ফুটবল লিগটিকে। 

Advertisement

তুরস্কের অন্যতম নামি এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে এর আইনিব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে, ‘শুধু হালিল উমুত মেলেরের ওপরই নয়, এই অমানবিক ও ঘৃণিত আঘাত তুরস্কের ফুটবল–সংশ্লিষ্ট সবার ওপরই হয়েছে। রাষ্ট্রীয়ভাবেই অমানবিক এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কাজ শুরু হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘এই ঘটনায় জড়িত ক্লাব, ক্লাবটির সভাপতি, কোচ ও আরো যারা হালিল উমুত মেলেরের ওপর হামলা করেছেন, তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!