ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে নিয়ে স্ত্রী শিশিরের আবেগঘন স্ট্যাটাস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ১২ ডিসেম্বর ২০২৩
সাকিবকে নিয়ে স্ত্রী শিশিরের আবেগঘন স্ট্যাটাস
ফাইল ছবি

২০১২ সালের ১২ ডিসেম্বর দিনটি সাকিব আল হাসানের জীবনের বিশেষ দিন। অসংখ্য নারীভক্তকে আশাহত করে তিন ১২ এর সমাহারের দিনটিতে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

২০১০ সালে ইংল্যান্ডের ওয়েস্টারশায়ারে কাউন্টি খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়। দুই বছর পর পাঁচ তারকা ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল'-এ (তৎকালীন রূপসী বাংলা) হয়েছিল বিয়ের আয়োজন। দেখতে দেখতে পেরিয়ে গেছে বিবাহিত জীবনের ১১ বছর।

আজকের দিনে এক যুগে পদার্পন করেছে সাকিব-শিশিরের সংসার। আর তাই তো মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।

Advertisement

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি।

শিশির আরো লেখেন, আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরো অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!