[ খেলা ]
পিএসএলের ড্রাফটে আরো দুই বাংলাদেশি
ছবি- সংগৃহীত
আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। এর আগে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। যেখানে নতুন করে আরো দুই বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন।
এর আগে, পিএসএলের চূড়ান্ত ড্রাফটে ছিল ২০ বাংলাদেশি। নতুন করে দুইজন যোগ হওয়ায় মোট ২২ বাংলাদেশি ক্রিকেটার থাকছেন এবারের পিএসএলের ড্রাফটে।
জানা গেছে, পিএসএলের ড্রাফটে নাম নিবন্ধন করেছেন হাসান মাহমুদ ও রনি তালুকদার। দুইজনই রয়েছেন টুর্নামেন্টটির সিলভার ক্যাটাগরিতে।
.png)
পিএসএল কর্তৃপক্ষ ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করেছে। প্লাটিনাম ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৭০ হাজার ডলার, ডায়মন্ড ক্যাটাগরিতে ৬০-৮৫ হাজার ডলার, গোল্ড ক্যাটাগরিতে ৪০-৫০ হাজার ডলার, সিলভার ক্যাটাগরিতে ১৫-২৫ হাজার ডলার, ইমার্জিং ক্যাটাগরিতে ৫-সাড়ে ৭ হাজার ডলার, সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।
টুর্নামেন্টটিতে ২২টি দেশের ৪৮৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। বুধবার লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের নবম আসরের নিলাম অনুষ্ঠান।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!