এই ১২৫ জনের মধ্যে ৩১ জন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। তারা আবার নিলামে নামছেন।
আগেও আইপিএলে খেলা যে ১২৫ জন ক্রিকেটার এ বারের নিলামে নামছেন তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার ৬০ জন ও দেশি ক্রিকেটার ৬৫ জন। বিদেশি ক্রিকেটারেরা হলেন- হ্যারি ব্রুক, ট্রেভিস হেড, রোভম্যান পাওয়েল, রাইলি রুশো, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ড্যারিল মিচেল, ক্রিস ওকস, ফিল সল্ট, ট্রিস্টান স্টাবস, লকি ফার্গুসন, জশ হ্যাজেলউড, আলজারি জোসেফ, মিচেল স্টার্ক, আকিল হোসেন, মুজিব উর রহমান, আদিল রশিদ, তাবরাইজ শামসি, ইশ সোধি, ফিন অ্যালেন, কলিন মুনরো, শেরফান রাদারফোর্ড, অ্যাস্টন টার্নার, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, ফাবিয়ান অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, টম কুরান, বেন কাটিং, জর্জ গার্টন, জেসন হোল্ডার, মোহাম্মদ নবি, জেমস নিশাম, কিমো পল, ডুয়েন প্রিটোরিয়াস, দাসুন শানাকা, ম্যাথু শর্ট, ওডেন স্মিথ, ডেভিড উইলি, স্যাম বিলিংস, দুশমন্থ চামিরা, বেন ডোয়ারিশ, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ক্রিস জর্ডান, ওবেড ম্যাকয়, রাইলি মেরিডিথ, টাইমাল মিলস, অ্যাডাম মিলনে, ওয়েন পার্নেল, মুস্তাফিজুর রহমান, ঝাই রিচার্ডসন, টিম সাউদি, বারিন্দর স্রান, বিলি স্ট্যানলেক, ওশেন থমাস, বেনি হাওয়েল, ডুয়ান জানসেন ও ডেভিড উইজে।
.png)
এছাড়া নিলামে ওঠা ভারতীয় ক্রিকেটারদের মাঝে আগে আইপিএলে খেলেছেন- করুণ নায়ার, মনিশ পান্ডে, হার্শাল প্যাটেল, শার্দূল ঠাকুর, শ্রীকর ভরত, শিভম মাভি, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মানান ভোরা, রাজ অঙ্গদ বাওয়া, শাহরুখ খান, মোহাম্মদ আরশাদ খান, সরফরাজ খান, বিভ্রান্ত শর্মা, হৃতিক শোকিন, রমনদীপ সিংহ, রিকি ভুই, উর্বিল প্যাটেল, রাশিক দার, ইয়াশ দয়াল, ঈশান পোড়েল, আকাশ সিং, কার্তিক ত্যাগী, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, হনুমা বিহারি, ভরুণ অ্যারন, সিদ্ধার্থ কৌল, সন্দীপ ওয়ারিয়র, শুভ্রাংশু সেনাপতি, তন্ময় মিশ্র, ধ্রুব শোরে, হিম্মত সিং, বিরাট সিং, পিএ আব্দুল, বাবা অপরাজিত, রাহুল বুদ্ধি, ঋত্বিক চট্টোপাধ্যায়, আর্য দেশাই, অমন খান, সৌরভ কুমার, কমলেশ নাগারকোটি, মোহিত রাঠি, জলজ সাক্সেনা, উৎকর্ষ সিং, শশাঙ্ক সিং, স্বপ্নিল সিং, বাবা ইন্দ্রজিৎ, নিখিল নায়েক, আদিত্য তারে, কেএস আসিফ, গুর্নুর সিং ব্রার, সৌরভ দুবে, অর্পিত গুলেরিয়া, কুলবন্ত খেজরোলিয়া, হুসেন মেরিওয়ালা, অশোক শর্মা, রাহুল শুক্ল, বাসিল থাম্পি, ইয়ারা পৃথ্বীরাজ, কেসি কারিয়াপ্পা, রাঘব গয়াল, এস মিধুন, জগদীশ সুচিত।