ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৩
যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি

আর কিছুদিন পরই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজটি সরাসরি উপভোগ করতে পারবেন তারা।

অন্য দেশে টাইগাররা খেলতে গেলে মাঝে মাঝে সম্প্রচার নিয়ে সমস্যা দেখা দেয়। তাই দেশের ক্রিকেটপ্রেমীরা কোন টিভি চ্যানেলে খেলা সরাসরি সম্প্রচার করবে সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।

জানা গেছে, স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল।

Advertisement

২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের অপর দুই ওয়ানডে। এরপর তিন ম্যাচ সিরিজের টি-২০ হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই অধিনায়কের নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

এবারই যে গ্রিন টিভি প্রথম খেলা সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে তা নয়। ভারত-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজও সম্প্রচার করা হচ্ছে সেখানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!