ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজের মাঝেই বদলে গেলো পাকিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ১৪ ডিসেম্বর ২০২৩
সিরিজের মাঝেই বদলে গেলো পাকিস্তানের অধিনায়ক
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। পুরুষ দলের পাশাপাশি দেশটির নারী ক্রিকেট দলও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত। সেই সিরিজ চলাকালীন সময়েই অধিনায়ক বদল করেছে তারা।

মূলত বর্তমান অধিনায়ক ইনজুরিতে পড়ায় নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়ক ছিলেন নিদা দার। সিরিজের প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিনি।

পাকিস্তান নারী ক্রিকেট দলের চিকিৎসকরা জানিয়েছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারবেন না নিদা। তার ইনজুরির কারণে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফাতিমা সানা। ২২ বছর বয়সী এই পেসার পাকিস্তানের নারী দলের ১০ম অধিনায়ক।

Advertisement

নতুন দায়িত্ব পেয়ে ফাতিমা বলেন, ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারা গর্বের ব্যাপার। যদিও আমি সেই দায়িত্ব পেয়েছি নিদার ইনজুরিতে। সে একজন অনুপ্রেরণা আমাদের জন্য। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। 

তিনি আরো বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে আমরা দুর্দান্ত খেলেছি। আমি জানি ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটেও নিজেদের সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছে। 

জাতীয় দলে প্রথম হলেও এর আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ফাতিমা সানার। এসিসির উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!