ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারাতে চান গাকপো
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ মানেই যেন আগুনে লড়াইয়ের অপেক্ষা। আর দুই ঘন্টা পরই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে খেলতে নামবে স্বাগতিক লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৬ সালের জানুয়ারির পর ম্যানইউ আটবার অ্যানফিল্ডে গিয়ে একটি ম্যাচও জিততে পারেনি। সবশেষ গেল মার্চে অ্যানফিল্ডে লিভারপুল ৭-০ গোলে হারায় ম্যানইউকে।
ম্যানচেস্টার ইউনাইটেড ভুলে যেতে চাইলেও বারবার সামনে আসছে সেই ম্যাচের প্রসঙ্গ। লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো আবারও অ্যানফিল্ডে ৭-০ ফেরাতে চান আজ। আগের সেই ৭-০ এর ম্যাচে গাকপো নিজেই করেছিলেন জোড়া গোল।
.png)
গাকপো বলেন, ‘ম্যাচটা দারুণ ছিল। আমরা জানতাম যে আমাদের জিততেই হবে এবং প্রথমার্ধে দুই দলই ভালো খেলেছিল। এরপর দ্বিতীয়ার্ধে আমরা দারুণভাবে আধিপত্য বিস্তার করে খেললাম এবং অনেকগুলো গোল করলাম। প্রথমার্ধের পর দ্রুত গোল করা এবং ম্যাচ শেষ করে দেওয়া আমাদের পক্ষে ভালো ছিল। একটা পর্যায়ে আমরা গোলসংখ্যার দিকে তাকানো বন্ধ করে দিলাম। আমরা আধিপত্য বিস্তার করে নিজেদের সেরাটা দেখাতে চাচ্ছিলাম শুধু। আশা করি, আমরা সেটার পুনরাবৃত্তি করতে পারব।’
লিভারপুল ও ম্যানইউ দুই ক্লাবই নিজেদের সবশেষ ম্যাচটি হেরেছে। আজ কোন দল জিতবে তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা।