ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ২১ ডিসেম্বর ২০২৩
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ব্যাটিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। ঘুরে দাঁড়াতে দেরি করেনি দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের গুঁড়িয়ে সমতা টানে স্বাগতিকরা। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস ভাগ্য পাশে পেয়েছেন এইডেন মার্করাম। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রজত পাতিদারের। টপ অর্ডার এই ব্যাটসম্যান ৫৭ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেছেন ১৯৬৩ রান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!