ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রতিপক্ষের জালে আল হিলালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ২২ ডিসেম্বর ২০২৩
প্রতিপক্ষের জালে আল হিলালের গোল উৎসব
ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এজন্য আল হিলালের হয়েও খেলতে পারছেন না তিনি। তবে তাকে ছাড়াই প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে আল হিলাল।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল হিলাল-আবহা। ম্যাচটিতে খেলতে নেমে হ্যাকট্রিক করেছেন আল হিলাল তারকা সার্গেই মিলিনকোভিক।

এছাড়া দলের হয়ে বাকি ৪টি গোল করেন যথাক্রমে আলেক্সান্ডার মিট্রোভিক, সালেম আল দাওয়াসারি, মোহাম্মদ কানো ও রুবেন নাভিস।

Advertisement

অপরদিকে আল হিলালের বিপক্ষে মাঠে পাত্তাই পায়নি আবহা। শক্তিশালী আল হিলালের বিপক্ষে কোনো গোল পাইনি, একটি আক্রমণও করতে পারেনি সফরকারীরা। ফলে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আল হিলাল।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৮ ম্যাচ খেলে ১৬টিতেই জয় পেয়েছে আল হিলাল। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অপরদিকে সমান ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নীচ থেকে তৃতীয়স্থানে রয়েছে আবহা। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!