এবার চেন্নাই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিও বার্তা কথা বলেছেন মুস্তাফিজ। চেন্নাইয় তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে মুস্তাফিজের বক্তব্য রিল ভিডিও হিসেবে পোস্ট করেছে।
যেখানে কাটার মাস্টারকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, সিএসকে ফ্যামেলিতে আমাকে সদস্য বানানোর জন্য ধন্যবাদ। আমি অনেক এক্সাইটেড সিএসকে পরিবারের সদস্য হতে পেরে। দেখা হবে শিগগিরই।’
.png)
এর আগে ২০১৬ আইপিএল আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। পরে রোহিত শর্মার নেতৃত্বে তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০২১ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফর্ম করেন ফিজ। এছাড়া সর্বশেষ আসরে মুস্তাফিজ গায়ে তুলেছিলেন দিল্লি ক্যাপিটালসের জার্সি।