৩১ বছর বয়সী আলাবা বর্তমানে বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। ক্লাবগুলোর কোচের ভোটে বর্ষসেরা বেছে নেয়া হয়।
২০১১ সাল থেকে ২০১৬ সালের মধ্যে টানা ছয়বার বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছিলেন আলাবা। এরপর ২০২০ সাল থেকে টানা চতুর্থবারের মতো মনোনীত হলেন তিনি। যার ফলে অস্ট্রিয়ান ফুটবলে সবচেয়ে সফল ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
.png)
অস্ট্রিয়ার ভিয়েনা যুব একাডেমির হয়ে ক্যারিয়ার শুরু করা ডেভিড আলাবা ২০২১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে বেশিরভাগ সময় কাটিয়েছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে।
বায়ার্নে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। গত সপ্তাহে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন। কয়েকদিন পর অস্ট্রিয়ায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ান জাতীয় দলের হয়ে আলাবা খেলতে পারবেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আগামী বছর জুনে জার্মানিতে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।