অ্যানফিল্ডে শনিবার পয়েন্ট তালিকার এক ও তিন নম্বর দলের লড়াইয়ে গাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে সালাহর গোলে ১-১ ড্রয়ে শেষ হয় লিগ ম্যাচটি।
লিভারপুলের মাঠে এই নিয়ে টানা ১১ লিগ ম্যাচে জয়শূন্য রইল আর্সেনাল। এখানে সবশেষ তারা জিতেছিল ২০১২ সালের সেপ্টেম্বরে, যখন মিকেল আর্তেতা ছিলেন আর্সেনালের শুরুর একাদশে। বুট জোড়া তুলে রেখে এখন তিনি দলটির কোচ।
.png)
এই ড্রয়ের ফলে পুনরায় লিগ টেবিলে দুই নম্বরে ফিরেছে লিভারপুল। ১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে আর্সেনাল। আশা জাগিয়েও অ্যানফিল্ডে জিততে পারল না আর্সেনাল