[ খেলা ]
বছর শেষে ১১ ফুটবলার নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা
ফাইল ছবি
চলতি বছর শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। সবার মনে নতুন বছরের আমেজ। তবে আর্জেন্টিনার জন্য এটি মোটেও স্বস্তির নয়। কারণ, ইনজুরির সঙ্গে লড়াই করে ধুঁকতে ধুঁকতে বছর শেষ করছেন ১১ জন আর্জেন্টাইন তারকা।
চোটের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বছরের শেষটা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য মোটেও সুখের ছিল না। যখন নতুন বছরের পরিকল্পনা সাজাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকারা, তখনই ইনজুরির থাবায় পড়েছেন লউতারো মার্টিনেজ, পাওলো দিবালারা।
এই ১১ ফুটবলারের অধিকাংশ চোটে পড়েছেন গত কয়েক সপ্তাহে। এর মধ্যে লা লিগায় ৩ আর্জেন্টাইন, ৫ জন প্রিমিয়ার লিগে এবং ৩ জন সিরি আ-তে খেলতে গিয়ে চোটে পড়েছেন। তবে তাদের সবাই ২০২৪ সালে মাঠে ফিরে আসতে পারবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে।
.png)
ইনজুরিতে থাকা ফুটবলাররা হলেন- মার্কাস অ্যাকুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, লউতারো মার্টিনেজ, হুয়ান ফয়েথ, এনজো ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গুইদো রদ্রিগেজ ও এমিলিয়ানো বুয়েনডিয়া।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!