সোমবার ভিতর রককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ফুটবল ক্লাব বার্সেলোনা। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘বড়দিনে আমি যা চাই তা হলো তুমি।’
এমন ইঙ্গিতপূর্ণ ভিডিও শেয়ারের পরের দিনই অর্থাৎ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আরেকটি ভিডিও শেয়ার করেছে ক্লাবটি। যেখানে ভিতর রককে বলতে শোনা যায়, ‘শিগগিরই দেখা হচ্ছে, বার্সেলোনায়।’
.png)
মৌসুমের শুরুটা ভালো করলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ হারাতে থাকে বার্সেলোনা। অবস্থা এমন যে পয়েন্ট টেবিলের তলানির দলগুলোও এখন চোখ রাঙাচ্ছে ব্লু গ্রানাদের। তার অন্যতম প্রধান কারণ সেন্টার ফরোয়ার্ড রবার্ত লেভানদোভস্কির অফফর্ম। সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই পোলিশ তারকার। তাই ভিতর রকেই সমাধান মিলতে পারে বলে আশা করছে ক্লাবটি।

গত জুলাইয়েই ভিতর রকের সঙ্গে চুক্তিটা করে বার্সেলোনা। তবে ধারে গত ছয় মাস অ্যাতলেতিকো পারানেন্সে ছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ।
যদিও এই মৌসুমই থাকার কথা ছিল ব্রাজিলিয়ান ক্লাবে। তবে ক্লাবের করুণ অবস্থায় ছয় মাসেই তাকে দলে টানে বার্সা। গতকালই কাতালান শহরে পৌঁছেছেন এই ব্রাজিলিয়ান। এরপর ক্লাবের জার্সি পরে করেছেন ফটোশুটও।
সামাজিকমাধ্যমে দেওয়া সেই ভিডিওতে দেখা যায় কেউ একজন পর্দা উন্মোচন করছেন। এরপর স্ক্রিনে দেখা যায় রককে। জার্সিতে থাকা বার্সেলোনার লোগোতে চুমু খাচ্ছেন এই ব্রাজিলিয়ান। তবে বার্সায় এলেও এখনও দলের সঙ্গে যোগ দিচ্ছেন না এই তরুণ। আগামী ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো জাভির অধীনে অনুশীলন করবেন। আর অফিশিয়াল প্রেজেন্টেশন হবে ৩ জানুয়ারি।