ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাবাদার আগুনে বোলিংয়ে দিশেহারা ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ২৬ ডিসেম্বর ২০২৩
রাবাদার আগুনে বোলিংয়ে দিশেহারা ভারত
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের পেসার কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে দিশেহারা সফরকারী দল। 

সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনই বিপর্যয়ে ভারতের ব্যাটিং। কাগিসো রাবাদার বোলিং তোপে ২০৮ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট। তিনি একাই ৫ উইকেট তুলে নিয়েছেন। বিপর্যয়ের মধ্যে একা লড়াই চালিয়ে গেছেন লোকেশ রাহুল। ৭০ রান করে অপরাজিত তিনি।

এদিন টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের রোহিত শর্মাকে শুরুতেই ফেরান রাবাদা। এরপর পরপর দুই উইকেট তুলে নিয়ে ভারতীয়দের ব্যাটিংয়ে ঝাঁকুনিটা দেন অভিষিক্ত নান্দ্রে বার্গার। যশস্বী জসওয়াল ও শুভমান গিলকে ফেরান এই পেসার। 

Advertisement

এরপর ‘রাবাদা শো’। লাঞ্চের পর দারুণ এক স্পেলে তুলে নেন ৩ উইকেট। ২৪ রানে প্রথম তিন উইকেট হারানোর পর বিরাট কোহলি (৩৮) ও শ্রেয়শ আইয়ার (৩১) মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছিলেন। রাবাদা ফেরান দুজনকেই। ভাঙেন তাদের ৬৮ রানের জুটি। 

পরে রবীচন্দ্রন অশ্বিন ও শার্দুল ঠাকুরকেও তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ১৪তম বারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন রাবাদা। দিনের খেলা শেষ হওয়ার আগেই অবশ্য বৃষ্টিতে খেলা থামাতে হয়েছে ৫৯ তম ওভারে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!