ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঐতিহাসিক জয়ের পর বড় দুশ্চিন্তায় বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ২৮ ডিসেম্বর ২০২৩
ঐতিহাসিক জয়ের পর বড় দুশ্চিন্তায় বাংলাদেশ দল
ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে নিউইজল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবার টি-২০ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই জয়ের পর সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তা সঙ্গী হয়েছে টিম টাইগার্সের।

নেপিয়ারে নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টি-২০ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন লিটন দাস। সাবধানী ইনিংসে অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সেইসঙ্গে ইনজুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। 

এদিন ম্যাচের শেষ মুহূর্তে শেখ মাহেদীর সঙ্গে জুটিতে রান নেয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন। এক রান নিয়ে আবারও দ্বিতীয় রানের জন্য দৌড় দেন তিনি। ঐ সময় তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথা পান তিনি। 

Advertisement

ম্যাচ শেষে লিটনকে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত লিটনের ইনজুরি নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। 

জানা গেছে, লিটন দাসের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি। এরপর রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তার ইনজুরির অবস্থা কী। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকতে পারেন তিনি। 

শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!