[ খেলা ]
ফুটবলাদের বাসা থেকে স্বর্ণালংকার চুরি
ছবি: সংগৃহীত
চুরি-ডাকাতি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইউরোপে। যার রেশ পড়েছে তারকা ফুটবলাদের বাসাতেও। অস্ত্রের মুখে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জিম্মির ঘটনাও ঘটছে। এবার চুরি হয়েছে ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের চেশায়ারের বাসায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, এভারটন–ম্যানসিটি ম্যাচ চলাকালে ঘটেছে এই চুরির ঘটনা।
বুধবার রাতে এভারটনের বিপক্ষে সিটির ৩-১ গোলে জেতা ম্যাচটি গ্রিলিশের বাসায় বসে খেলা দেখছিলেন তাঁর পরিবারের সদস্যরা। আকস্মিকভাবে তাঁরা ওপরের তলায় হট্টগোল ও কুকুরের চিৎকার শুনতে পান। আতঙ্কিত হয়ে তাঁরা ‘প্যানিক বাটন’ চাপ দেন এবং দ্রুত লুকিয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হেলিকপ্টার দিয়ে পুরো এলাকায় অভিযান চালায়। তবে পুলিশি তৎপরতা শুরুর আগেই ১ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় অপরাধীরা।
চুরির এ ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত করছে চেশায়ার পুলিশ। এর আগে ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হামের ডিফেন্ডার কুর্ট জুমার বাসায়ও ঘটেছিল চুরির ঘটনা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!