ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি লায়ন, আছেন একজন বাংলাদেশিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৫, ১ জানুয়ারি ২০২৪
টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি লায়ন, আছেন একজন বাংলাদেশিও
ছবি- সংগৃহীত

ক্রীড়াঙ্গনের জন্য ঘটনাবহুল বছর ছিল ২০২৩ সাল। ওয়ানডে বিশ্বকাপসহ নানা ইভেন্টের মধ্য দিয়ে ব্যস্ততম সময় পার করেছে বিশ্ব ক্রিকেটাঙ্গন।

গত বছরে নিজেদের শক্তির ফরম্যাট ওয়ানডেতে খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ দল। বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো ইভেন্টে মোটাদাগে ব্যর্থ হয়েছে তারা। তবে টি-২০ ও ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে সুখস্মৃতি বহন করেছে টিম টাইগার্স।

২০২৩ সালে খেলা চার টেস্টের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছে টাইগাররা।

Advertisement

বিশ্বকাপের পরপরই কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে জয় পায় টাইগাররা। যেখানে বল হাতে ভূমিকা রাখেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তিনি কিউইদের ১০ উইকেট নিয়েছেন তিনি।

টেস্টে বছরজুড়ে টাইগারদের এমন দারুণ পারফরম্যান্সের পেছনে বড় অবদান ছিল তাইজুলের। বিদায়ী বছরে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। 

তাইজুল ইসলাম। ছবি- ক্রিকইনফোএকই সঙ্গে বিশ্বজুড়ে গেল বছরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকাতেও উঠে এসেছেন তাইজুল। মাত্র ১৮.৪৬ গড়ে ২৬ উইকেট শিকার করে তালিকা নয় নম্বরে আছেন তিনি। তার ইনিংসে সেরা বোলিং ফিগার ৭৫ রানে ৬ উইকেট। চার টেস্টেই দুবার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে একবার পেয়েছেন ১০ উইকেট। 

বিদায়ী বছরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। ১০ টেস্ট খেলে ২৪.৯৫ গড়ে ৪৭ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। 

সেরা দশে লায়ন ছাড়াও আছেন অস্ট্রেলিয়ান পেসত্রয়ী- প্যাট কামিন্স-মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ১১ ম্যাচে ৪২ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে আছেন প্যাট কামিন্স। 

ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন মাত্র ৭ টেস্ট খেলে ৪১ উইকেট শিকার করেছেন। তিনি তালিকায় আছেন তিন নম্বরে। সেরা পাঁচে থাকা ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ৮ টেস্টে ২৬.২৮ গড়ে ৩৮ উইকেট শিকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!