ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনায় ‘বাংলাদেশের’ দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ২ জানুয়ারি ২০২৪
আর্জেন্টিনায় ‘বাংলাদেশের’ দুর্দান্ত জয়
ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনাপ্রীতির কথা কারোরই অজানা নয়। কাতার বিশ্বকাপে সেই রেশ রীতিমতো পারদ ছুঁয়েছিল। লাতিন আমেরিকার দেশটিও নিজেদের সাধ্য অনুযায়ী সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে।

এবার বাংলাদেশকে ভালোবেসে আর্জেন্টিনায় যাত্রা শুরু করেছে নতুন এক দল ‘ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ’। তবে সুখের খবর হলো- ক্লাবটি নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে জয়ও পেয়েছে। দেশটির মাটিতে আল-হাজ্বকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টাইন ফুটবলের বাংলাদেশি ক্লাবটি।

ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারেনি ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ। ম্যাচের ৬৯তম মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে যায় ক্লাবটি। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু। 

Advertisement

ম্যাচের ৭২তম মিনিটে এক গোল শোধ করে দেপোর্তিভো বাংলাদেশ। এরপর আরো বেশি আক্রমণ শাণায় দলটি। সেখান থেকেই আসে দুই গোল। ম্যাচের অন্তিম সময়ে নিশ্চিত হয় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

জানা গেছে, কাতার বিশ্বকাপের পরপরই জন্ম নেয় ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ। এখনো দলটি ব্যস্ত ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়ায়। তাদের পরবর্তী লক্ষ্য বুয়েন্স আয়ার্সের অ্যামেচার লিগ মার্সেদিনায় অংশ নেয়া। যদিও ক্লাব প্রেসিডেন্টের লক্ষ্য অতিদ্রুত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কোনো টুর্নামেন্টে নাম নিবন্ধন করা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!