ট্রান্সফার মার্কেটের মূল্য অনুযায়ী বিভিন্নজনের গায়ে ‘দামি’ খেলোয়াড়ের তকমা লেগে যায়। নতুন বছরের শুরুতে বিশ্বের শীর্ষ ১০ দামি ফুটবলারের তালিকা নীচে তুলে ধরা হলো।
কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড। সিটির হয়ে প্রথম মৌসুমেই নরওয়েজিয়ান এই তরুণ তুর্কি ৫২ গোল করেছেন।
.png)
বর্তমানে সিটির কাছ থেকে এস্টিমেটেড ট্রান্সফার ভ্যালু (ইটিভি) বাবদ ১৪৪.২ মিলিয়ন ইউরো আয় করার মাধ্যমে নিজেকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছেন হালান্ড।
পিএসজি ও ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ছিলেন। কিন্তু হালান্ডের কাছে পিছিয়ে পড়েছেন তিনি। এমবাপ্পের বর্তমান ইটিভি ১৩৬ মিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদে ১০৩ মিলিয়ন ইউরোতে যোগ দেবার পর থেকে স্পেনে জুড বেলিংহামের ক্যারিয়ার আমূল পাল্টে গেছে। বিশ্ব ফুটবলে এখন তিনি তৃতীয় মূল্যবান খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে ইংলিশ এই তরুন উইঙ্গারের দামও বেড়ে গেছে।
১০০ মিলিয়ন ইউরো থেকে গ্রীষ্মে ১২০ মিলিয়নে পৌঁছার পর এখন তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩২.৫ মিলিয়ন ইউরো। শীর্ষ পাঁচে আরো আছেন হ্যারি কেইন ও বুকায়ো সাকা। কেইনের মূল্য ১০৬.৫ মিলিয়ন ইউরো, আর্সেনালে সাকা আছেন ১০৩.৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে।
শীর্ষ দলে আর্সেনালের আরো একজন খেলোয়াড় রয়েছেন। ৮৯.২ মিলিয়ন ইউরোতে ডেক্লান রাইস নিজেকে শীর্ষ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। তার আগে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র (১০১.৫ মিলিয়ন ইউরো)।
বিশ্বের শীর্ষ ১০ দামি খেলোয়াড়ের তালিকা:
নাম ক্লাব ইটিভি
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ১৪৪.২ মিলিয়ন ইউরো
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ১৩৬ মিলিয়ন ইউরো
জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ ১৩২.৫ মিলিয়ন ইউরো
হ্যারি কেন বায়ার্ন মিউনিখ ১০৬.৫ মিলিয়ন ইউরো
বুকায়ো সাকা আর্সেনাল ১০৩.৫ মিলিয়ন ইউরো
ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ১০১.৫ মিলিয়ন ইউরো
জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখ ৯৩.৭ মিলিয়ন ইউরো
ডিক্লান রাইস আর্সেনাল ৮৯.২ মিলিয়ন ইউরো
গাভি বার্সেলোনা ৮৫.৯ মিলিয়ন ইউরো
মোয়েসিস কেইসেডো চেলসি ৮৫.৮ মিলিয়ন ইউরো