ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ খেলা ৭ ক্রিকেটারকে বাদ দিয়ে শ্রীলংকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ৪ জানুয়ারি ২০২৪
বিশ্বকাপ খেলা ৭ ক্রিকেটারকে বাদ দিয়ে শ্রীলংকার দল ঘোষণা
ফাইল ছবি

বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলংকার ক্রিকেট বোর্ডে (এসএলসি) এসেছে বড় পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দলে থাকা সাত ক্রিকেটারকে বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেছে এসএলসি। 

চোট কাটিয়ে আসন্ন ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ নয় ক্রিকেটার। এছাড়া দুই বছর পর পুনরায় দলে ফিরেছেন আকিলা ধনঞ্জয়। আভিষ্কা ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রমোদ মাদুশান, জানিথ লিয়ানাগে, নুয়ানিন্দু ফার্নান্দো ও সেহান আরাচিগেও ঘোষিত দলে রয়েছেন। 

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন দিমুথ কারুনারাত্নে, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, দুশন হেমন্থা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা। দুই সিনিয়র চামিকা কারুনারাত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজেরও এই সিরিজে জায়গা হয়নি।

Advertisement

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে শনিবার (৬ জানুয়ারি)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই মাঠে পরের দুই ওয়ানডে ৮ ও ১১ তারিখ।

শ্রীলংকা স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সেহানা আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, জানিথ লিয়ানাগে, মহেশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মাদুশান, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনঞ্জয়, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!