ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুর্দান্ত হ্যাটট্রিক করলেন মেসিপুত্র মাতেও, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ৪ জানুয়ারি ২০২৪
দুর্দান্ত হ্যাটট্রিক করলেন মেসিপুত্র মাতেও, ভিডিও ভাইরাল
ছবি- সংগৃহীত

গত বছরটা দুর্দান্ত কেটেছে লিওনেল মেসির। তবে নতুন বছরে এখনও ফুটবলে লাথি দেওয়ার সুযোগ হয়নি। তবে বাবা মাঠের বাইরে থাকলে কি হবে, মাঠে নেমেই হ্যাটট্রিক উৎসবে মেতেছেন জুনিয়র মেসি।

সম্প্রতি সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে মাতেও মেসির ছোট্ট একটা ফুটবল ক্লিপ। যেখানে মেসিপুত্র প্রমাণ করেছেন যে তিনি মেসির সুযোগ্য পুত্র। 

মেসির ক্লাব ইন্টার মায়ামির একাডেমীর বয়সভিত্তিক দলে খেলেন মাতেও। আর সেখানে একটি ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। মাতেও মেসির দুর্দান্ত ঐ হ্যাটট্রিক নেট দুনিয়ায় ভাইরাল।  

Advertisement

মাতেওর খেলার সঙ্গে অনেকেই মেলাচ্ছেন বাবা মেসিকে। মায়ামির ঐ ম্যাচের প্রথম গোলটা হয়েছিল গোলপোস্টের অনেক বাইরে থেকে। যেটা আটকানো প্রতিপক্ষের গোলরক্ষকের জন্য অনেকটা অসম্ভবই। 

পরের গোলেই মাতেও দেখিয়েছেন অসাধারণ ড্রিবলিং। যার মধ্যে এতদিন লুকিয়ে ছিল বড় কোনো ফুটবলার হওয়ার অপার সম্ভাবনা। সেপ্টেম্বরে বাবার হাত ধরে মায়ামিতে নিজের ফুটবল শুরু করা মাতেও ইতোমধ্যে বয়সভিত্তিক দলে করেছেন দশ গোল।

তবে ভক্তরা মেসির চেয়ে একটি জায়গায় আলাদা করছেন মাতেওকে। সে গোলের শট নিতে তার ডান পা বেশি ব্যবহার করেন। যদিও মেসির শক্তির জায়গা তার বাম পা। কে জানে একদিন হয়তো বা পায়ের জাদুর থেকে ডান পায়ের জাদুতে বুদ হয়ে থাকবেন বিশ্বের ফুটবল ভক্তরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!