ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উদ্ধার হয়েছে ওয়ার্নারের চুরি যাওয়া ব্যাগি গ্রিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৬, ৫ জানুয়ারি ২০২৪
উদ্ধার হয়েছে ওয়ার্নারের চুরি যাওয়া ব্যাগি গ্রিন
ছবি: সংগৃহীত

ডেভিড ওয়ার্নার টেস্টের অভিষেক ক্যাপটাই পুরো ক্যারিয়ার জুড়ে একটি ক্যাপ ব্যবহার করেছেন। পুরো ক্যারিয়ারে জুড়েই অভিষেকে পাওয়া সেই ক্যাপটা নিজের সঙ্গে রেখেছিলেন তিনি। তবে চলমান সিডনি টেস্টের আগে নিজের ব্যাগি গ্রিনটা হারিয়ে ফেলেন ওয়ার্নার। তবে সেটি পাওয়া গেছে।

মেলবোর্ন থেকে সিডনিতে আসার সময় অভিষেক ক্যাপটা হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার। তার ব্যাগে দুইটা ক্যাপ ছিল। সেখান থেকে তার অভিষেক ক্যাপটা খোঁজে পাচ্ছিলেন না। এই ঘটনার চার দিন পর অবশেষে সন্ধান মিলেছে সেই ব্যাগি গ্রিনের।

তবে ঠিক কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওয়ার্নার। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় নিজের ক্যাপ খোঁজে পাওয়ার খবর নিশ্চিত করেছেন এই অজি ওপেনার।

Advertisement

ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে, যা একটি দারুণ খবর। কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!