প্রতিযোগিতার রেকর্ড ৩১বারের বিজয়ী বার্সেলোনা ফারমিন লোপেজ ও রাফিনহার গোলে বিরতির পরপরই ২-০ ব্যবধানে লিড নিয়েছিল। কিন্তু ৬০ মিনিটে আদ্রিয়া ডে মেসার গোলে বারবাস্ত্রো লড়াইয়ের ইঙ্গিত দেয়।
স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে স্পট কিক থেকে তৃতীয় গোল করেন বদলী খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি। স্বাগতিকদের হয়ে ম্যাচের শেষ ভাগে মার্ক প্রাত পেনাল্টি থেকে আরো এক গোল পরিশোধ করেন। কিন্তু সেই গোল শেষ পর্যন্ত সান্ত্বনার হয়েই থেকেছে।
.png)
বার্সা কোচ জাভি বলেছেন, ‘পরিস্থিতি দেখে মনে হয়েছিল ম্যাচ শেষ হয়ে গেছে। কিন্তু ম্যাচটি হঠাৎ করেই কঠিন হয়ে যায়। এটা একটি ইতিবাচক ফলাফল। আমরা বেশ কয়েকটি পজিটিভ ম্যাচ খেলেছি। এখন আমরা শেষ ষোলোতে পৌঁছে গেছি, এটাই গুরুত্বপূর্ণ।’
১৮ মিনিটে ফ্রেংকি ডি জংয়ের চিপে রাফিনহার লো কাট-ব্যাকে লোপেজ একেবারে সঠিক সময়ে বক্সে উপস্থিত হয়ে বল জালে জড়ান। লোপাজের ক্রস থেকে হুয়াও ফেলিক্স ব্যবধান দ্বিগুন করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
যদিও রিপ্লেতে দেখা গেছে, পর্তুগিজ এই ফরোয়ার্ড মোটেই অবৈধ পজিশনে ছিলেন না। কিন্তু কোপা ডেল ডে’র নক আউট পর্বের আগে ভিএআর ব্যবহারের অনুমতি নেই।
জাভি বলেন, ‘আমি জানি না এই ধরনের প্রতিযোগিতায় কেন ভিএআর নেই। এমনকি এই ধরনের নীচু মানের গ্রাউন্ডে এই ধরনের প্রযুক্তি থাকা খুবই জরুরী ছিল।’
দ্বিতীয়ার্ধের শুরুতেই পোস্টের খুব কাছে থেকে ব্যবধান দ্বিগুন করেন রাফিনহা। ৬০ মিনিটে বারবাস্ত্রোর হয়ে কর্ণার থেকে এক গোল পরিশোধ করেন বার্সেলোনার যুব দলের সাবেক খেলোয়াড় ডি মেসা।
এরপর জাভি ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটোর রকিকে মাঠে নামান। তার সঙ্গে আরো নামেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা মার্টিনেজ অল্প কিছু সময় মাঠে ছিলেন।
ভাল পজিশনে থেকে বারবাস্ত্রোকে গোল উপহার দিতে পারেননি জেমি আরা। অন্যদিকে ফেরান তোরেস কাল নিজেকে প্রমাণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যদিও পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি ঠিকই স্কোরশিটে নাম লিখিয়েছেন।
স্টপেজ টাইমে মারক প্রাস লোপেজের বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে বারবাস্ত্রোর হয়ে আরো একটি গোল পরিশোধ করেন। এই জয়ে পরের রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে যোগ দিল বার্সেলোনা।