ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই ভাইরাল ফুটবলার এখন কম্বোডিয়ার ক্লাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৬, ৯ জানুয়ারি ২০২৪
সেই ভাইরাল ফুটবলার এখন কম্বোডিয়ার ক্লাবে
ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে খেলোর স্বপ্ন থাকে প্রত্যেক ফুটবলারের। তবে সেই স্বপ্ন কয়জন পূরণ করতে পারেন। ফ্রান্সের ফুটবলার আন্তোইন লেমারির প্রথম বিভাগ ফুটবলে খেলার ইচ্ছেটা পূরণ হয়েছে কম্বোডিয়াতে। আর এই সুযোগ পাওয়া তাকে ভাইরালও করেছে।

ফুটবল খেলার পাশাপাশি ২০২০ সাল থেকে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আসছেন ফরাসি এই মিডফিল্ডার। জন্ম ফ্রান্সে হলেও আন্তোইন লেমারি বেশিরভাগ সময় খেলেছেন ফিনল্যান্ডের নিম্নস্তরের লিগে। 

অবশেষে গেল ৭ ডিসেম্বর কম্বডিয়ার প্রথম বিভাগে খেলা দল বয়েং কেটে নাম লেখান লেমারি। পেশাদার ফুটবলে তার প্রথম ম্যাচের ভিডিও এখন পর্যন্ত প্রায় দেড় লাখ ভিউ হয়েছে। লেমারির ইউটিউব চ্যানেলে সাবসক্রাইবার ২০ হাজারের কিছু বেশি। তারা বেশিরভাগই ফ্রান্সের।
লেমারি বলেন, ‘আমি খুবই বিষ্মিত। আমার জীবন বদলে গেছে।’

Advertisement

কম্বডিয়ার দলটিতে মে মাস পর্যন্ত খেলবেন লেমারি। লেমারি তার ভিডিওতে ইউরোপের নিম্ন স্তরে খেলার কঠিন দিকগুলো তুলে ধরতেন তার ভিডিওতে। পার্ট টাইমার হিসেবে কাজ করতেন আইসক্রিম বিক্রেতা বা পিজ্জা ডেলিভারি বয় হিসেবে।

লেমারি বলেন,  ‘আমার জীবনে কি ঘটছে তা দেখাতে পেরে ভালো লাগবে। আমি যেহেতু কম্বডিয়াতে আছি। তাদের জন্য (সাবসক্রাইবার) এটি মজার হবে, কারণ আরেকটি দেশ সম্পর্কে জানতে পারবে।’

বয়েং কেট দলের কোচ বলেছেন, 'সে ভিডিও পোস্ট করলে আমি রাগ হবো না। কারণ এটি কম্বোডিয়ার ফুটবলকে আরও পরিচিত করবে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!