[ খেলা ]
বিপিএলের দলগুলোর শেষ মুহূর্তে জার্সি বানানোর কারণ
ফরচুন বরিশালের অনুশীলন জার্সি গায়ে রিয়াদ (গত আসরের ছবি)
ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৯ দিন বাকি। কিন্তু এখনো পুরোপুরি অনুশীলন শুরু করেনি বেশিরভাগ দল। প্রতিবারই বিপিএল শুরুর আগে কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। যার ভেতর আসর শুরুর আগে একদম শেষ সময়ে জার্সি তৈরি করা একটি।
বিপিএলের প্রতি আসরেই দেখা যায়, আনুষ্ঠানিক অনুশীলন শুরুর কিছুদিন পর একদম শেষ মুহূর্তে অনুশীলন জার্সি পান ক্রিকেটাররা। দুয়েকটি ফ্র্যাঞ্চাইজি এক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও অধিকাংশ দলই এক্ষেত্রে কিছুটা গড়িমসি করে। এর কারণ জানিয়েছেন ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক মিজানুর রহমান বাবুল।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন, ড্রেসের ব্যাপারটা হলো এখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিভিন্ন স্পন্সরশিপ থাকে। অনেক অর্গানাইজেশন আগ্রহী হয়। অনেক সময় দেখা যায় একদম শেষ মুহূর্তে আরো স্পন্সর চলে আসে।
.png)
এরপর তিনি বলেন, এ কারণে জার্সি বা পোশাক একটু দেরিতে বানানো হয় যেন একবারে সব তৈরি হয়। নাহলে ড্রেস বানানো তো কোনো ব্যাপারই না। মূলত স্পন্সর পূরণ হওয়ার জন্যই দেরি করা হয় যেন পুরোপুরি প্রস্তুত হয়ে একবারে ড্রেস বানানো যায়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!