স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। জানা গেছে, লা লিগার ওই ম্যাচের বিরতিতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ অভিযোগ করে বলেন, রেফারি মিগুয়েল অ্যাঞ্জেল ওরিটজ আরিয়াস তার দলের প্রতি খুব একটা সম্মান দেখাননি এবং ম্যাচ চলাকালীন তাদেরকে অপমান করেছেন।
যদিও পরবর্তীতে তার এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন লোপেজ। কিন্তু শাস্তি তাকে পেতেই হলো। নিষেধাজ্ঞার কারণে তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
.png)
এই নিষেধাজ্ঞার কারণে তিনি লিগে আলমেরিয়া ও সেভিয়া, কোপা ডেল রে’তে রায়ো ভায়োকানো এবং জিরোনার সম্ভাব্য স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনাল কিংবা লা লিগার আরো একটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
আগামী ১০ দিনের মধ্যে জিরোনার এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপিলের সুযোগ রয়েছে। এই মুহূর্তে স্প্যানিশ ক্লাবটি ১৯ ম্যাচ পর লা-লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৪৮ পয়েন্ট সংগ্রহ করেছে।