[ খেলা ]
কোহলিকে নিয়ে রোনালদো বললেন, সে কে?
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত
ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার বিরাট কোহলি। শুধুই কি ভারত, বিশ্ব ক্রীড়াঙ্গনেও তার বেশ পরিচিতি রয়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচুর অনুসারী রয়েছে। আর সেই কোহলিকেই নাকি চেনেন না ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো!
সম্প্রতি রোনালদোর একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেন এক ইউটিউবার। সেই সাক্ষাৎকারেই কোহলি সম্পর্কে রোনালদোকে জিজ্ঞেস করা হয়।
ইউটিউবার বলেন, ‘আপনি কি বিরাট কোহলিকে চেনেন?’ জবাবে বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা বলেন, ‘কে?’ এরপর ইউটিউবার নিজের উত্তর দিয়ে বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’ তখনও রোনালদো না-সূচক উত্তর দেন।
.png)
পরে ইউটিউবার বলেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন না!’ জবাবে রোনালদো বলেন, ‘সে কে?’ খেলোয়াড়? পরের উত্তরে ইউটিউবার রোনালদো বলেন, ‘সে একজন ক্রিকেট খেলোয়াড়।’
এরপর রোনালদো বলেন, ‘সে এখানে বেশি জনপ্রিয় নয়।’ এবার বিরাট কোহলির ছবি দেখিয়ে ইউটিউবার বলেন, ‘সে সেরা খেলোয়াড়দের মতো। সে বাবর আজমের মতো। আপনি তাকে কখনো দেখেননি?’
এবার হ্যাঁ-সূচক উত্তর করেন রোনালদো।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!