ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার আরো বড় দুঃসংবাদ পেলেন লামিচানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ১২ জানুয়ারি ২০২৪
এবার আরো বড় দুঃসংবাদ পেলেন লামিচানে
ছবি- সংগৃহীত

ধর্ষণের প্রমাণ পাওয়ায় আট বছরের কারাদণ্ড পেয়েছেন নেপালের সাবেক অধিনায়ক সন্দ্বীপ লামিচানে। বুধবার দেশটির কাঠমান্ডু জেলা আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ড পাওয়ার পর এবার লামিচানেকে বহিষ্কার করা হয়েছে নেপাল জাতীয় ক্রিকেট দল থেকেও। ফলে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, দেশটির ঘরোয়া লিগেও খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সভাপতি চাতুর বাহাদুর চাঁদ এক বিবৃতিতে জানান, ‘সন্দ্বীপ লামিচানেকে যেকোনো ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছে। কারণ, সে দণ্ডপ্রাপ্ত আসামি।’

Advertisement

গত ২৯ ডিসেম্বর আদালতের বেঞ্চ জানিয়েছিলেন, দেশটির সাবেক অধিনায়ক লামিচানের বিরুদ্ধে ২৬ বছর বয়সী গুশালাকে (ছদ্মনাম) ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২১ আগস্ট তিলগঙ্গা হোটেলে ভুক্তভোগীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!