ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ওপেনার হতে চান স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ১৩ জানুয়ারি ২০২৪
যে কারণে ওপেনার হতে চান স্মিথ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগেই অবশ্য ঘোষণা দিয়ে রেখেছিলেন। আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পর থেকেই আলোচনা চলছিল, ওপেনিংয়ে ওয়ার্নারের জায়গা কে নেবেন?

এই আলোচনার ধারেকাছেও ছিলেন না স্টিভেন স্মিথ। ক্যামেরন ব্যানক্রাফট, ম্যাট রেনশদের নিয়েই বেশি কথা হয়েছে। কিন্তু ওয়ার্নারের শেষ ম্যাচ সিডনি টেস্ট চলার মাঝে আলোচনায় ঢুকে যান স্মিথ। নিজে থেকেই জানান, তিনি ওপেনিংয়ে খেলতে চান। যদিও শুরুতে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বিষয়টির সঙ্গে একমত ছিলেন না। 

কামিন্সের কথা ছিল, স্মিথকে ওপেনিংয়ে এনে ব্যাটিং অর্ডার এলেমেলো করতে চান না তিনি। কিন্তু শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্মিথকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হবে।

Advertisement

আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেড ওভালে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। তার আগে গতকাল সিডনি ডার্বিতে চলার সময় ওপেনিংয়ে খেলতে চাওয়ার কারণ জানিয়েছেন স্মিথ। ব্যাপারটা যে কারো কাছে মনে হতে পারে নিছকই মজা।

স্মিথ জানিয়েছেন, ‘আমার অনেকক্ষণ বসে থাকতে হতো (যখন চারে ব্যাটিং করতাম)। অনেকক্ষণ অপেক্ষা করতে আমার ভালো লাগে না। যখন আপনি ওপেনিংয়ে খেলবেন তখন আর এরকম ব্যাপার থাকবে না। আপনি শুধু সেখানে গিয়ে নিজের কাজ (ব্যাটিং) শুরু করে দেবেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!