ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্ষমা চাইলেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ১৫ জানুয়ারি ২০২৪
ক্ষমা চাইলেন জাভি
ফাইল ফটো

ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রের কাছে হোঁচট খায় বার্সেলোনা। শুরুর দশ মিনিটেই ব্রাজিল তারকার জোড়া গোলে খেই হারিয়ে ফেলে কাতালানরা। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট কয়েক আগে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এ রিয়াল মাদ্রিদ তারকা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো আরো এক গোল হজম করে বসে জাভির শিষ্যরা। লেভানদোভস্কির আশীর্বাদে অবশ্য স্রেফ হারের ব্যবধান কমিয়েছে তারা। এতে সুপার কাপের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের কাছে ৪-১ গোলে হারের তেতো স্বাদ পায় কাতালান ক্লাবটি।

রিয়াদে বিধ্বস্ত হয়ে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। সুপার কাপের ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ক্ষুধার্ত রিয়ালকে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখার ব্যাপারে। 

Advertisement

শিরোপা নির্ধারণী মঞ্চে রিয়ালের কাছে বিধ্বস্ত হয়ে ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জাভি বলেন, ‘এমন ম্যাচের জন্য আমাদের যে লেভেলের খেলার দরকার ছিল সেটি দেখাতে পারিনি। আমরা আমাদের খারাপ খেলাটা খেলেছি। যেকোনো জায়গায় আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম না। মাদ্রিদ কাউন্টারে আমাদের আঘাত হেনেছে। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি কারণ, আমাদের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন ছিল এবং আমরা আমাদের সবচেয়ে বাজে খেলাটা খেলেছি।’

প্রসঙ্গত, গত বছর সুপার কাপে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার যেন তারই শোধ তুলল রিয়াল। এ নিয়ে তাদের সুপার কাপের সংখ্যা দাঁড়াল ১৩। এ টুর্নামেন্টের ১৪ শিরোপা নিয়ে শুধু তাদের ওপরে বার্সাই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!