ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্করণ টেস্ট থেকে ডেভিড ওয়ার্নার অবসরের পর ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় সেখানে নিজের নাম প্রস্তাব করেন স্মিথ।
অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টও স্মিথের নাম বিবেচনায় নিয়ে নেয় দ্রুতই। নতুন চ্যালেঞ্জের জন্য বেশ উৎসাহের সঙ্গেই মুখিয়ে আছেন ডানহাতি এই ব্যাটার। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
.png)
তিনি বলেন, ‘গত দুই দিনে যা দেখলাম, আগে কখনও তাকে এতোটা আনন্দে ও প্রাণবন্ত থাকতে দেখিনি। ওপেনার হিসেবে মাঠে নামতে তার তর সইছে।
অজি দলপতি আরো বলেন, ‘আবার নতুন বলের কথাই ভাবা যাক, যেখানে হয়তো আরও রান করার উপায় থাকবে। তবে এটাই তাকে রোমাঞ্চিত করছে।’
স্মিথকে ওপেনার হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখা হয়েছে বলে জানালেন কামিন্স। তিনি বলেন, যে কি না খেলাটির সবকিছু অর্জন করেছে, এমন একজনকে নতুন চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত হতে দেখলে তা আপনাকে বিবেচনায় রাখতেই হয়। কিছু টেস্ট খেলিয়ে দেখাটা আমাদের কাজ নয়।