এবার বিপিএল দিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার অপেক্ষায় তামিম। তবে বিপিএল দিয়ে মাঠে ফিরলেও গত কয়েক মাসে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় তামিমের ভবিষ্যৎ। এবার ফরচুন বরিশালের অধিনায়কত্ব সামলাবেন তিনি।
বিপিএলকে সামনে রেখে নতুন করে আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা-না ফেরা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তামিমের দাবি, খুব তাড়াতাড়ি জানতে পারবেন।
.png)
বিপিএল শুরুর আগে বৃহস্পতিবার পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘খুব তাড়াতাড়িই আপনারা জানতে পারবেন। হয়তো বিপিএলের মধ্যেই জানতে পারবেন।’
সাবেক টাইগার দলপতির মতে, ‘এই তিন মাসেও (গত সেপ্টেম্বর থেকে) খুব বেশি অনুশীলনও করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু করা সম্ভব, সবই করছি।’