ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবারও বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ১৭ জানুয়ারি ২০২৪
এবারও বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠবে ১৯ জানুয়ারি। এদিকে, বুধবার ঘোষণা করা হয়েছে বিপিএলের স্পন্সরশিপ। যেখানে এবারের আসরেও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। গতবারও চা কোম্পানিটি পৃষ্ঠপোষকতা করেছিল।

এছাড়া পাওয়ার্ড বাই হিসেবে এবারের বিপিএলে যুক্ত হয়েছে মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। বিপিএলের ১০ম আসরের কেতাবি নাম হচ্ছে ইস্পাহানি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাওয়ার্ড বাই নগদ। অন্যদিকে, সহযোগী স্পন্সর হিসেবে থাকছে ওমেরা এলপিজি ও ইউসিআইসি ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

বুধবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এসব তথ্য জানিয়েছেন। এছাড়াও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

বিপিএলের এবারের আসর শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুরন্ত ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!