বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। আর ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে মাঠে এসে বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবে দর্শকরা।
অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকলেও সেই টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম থেকে। এরই মধ্যে প্রথম দিনের দুই ম্যাচের টিকিট উন্মুক্ত করেছে বিসিবি। বিপিএলের টিকিট অনলাইনে কাটার জন্য চলে যেতে হবে এই ওয়েব অ্যাড্রেসে।
.png)
ওয়েব লিংকে প্রবেশ করে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ফোন নম্বর এবং ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে। এরপরই ফোনে একটি ওটিপি পাঠানো হবে যার মাধ্যমে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
এরপরই স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে টিকিট কেনার অপশনে। সেখানে কোন গ্যালারির টিকিট কাটতে চান সেটি ঠিক করতে হবে এবং মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের তথ্য প্রদানের মাধ্যমে টিকিট কেনা সম্পন্ন হবে।
সবকিছু ঠিকভাবে সম্পন্ন হলে ফোনে বিসিবির পক্ষ থেকে একটি টিকিট কোড দেওয়া হবে। ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার বুথে এই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করা যাবে।