ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে ধারাভাষ্য দেবেন যারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯, ১৭ জানুয়ারি ২০২৪
বিপিএলে ধারাভাষ্য দেবেন যারা
ফাইল ছবি

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের গুরুত্বপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলতে নানা পদক্ষে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার বিপিএলের ধারাভাষ্যকারদের নাম জানিয়েছে সংস্থাটি।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই চার-ছক্কা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগকে মুখরিত করতে ক্রিকেটারদের ব্যাটিং–বোলিংয়ের সঙ্গে ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে কণ্ঠ মেলান ধারাভাষ্যকাররা। যাদের কণ্ঠে চার-ছক্কা ও উইকেটের মূল্য হবে আরো প্রাণবন্ত। তাদের কণ্ঠেই ম্যাচের ধারাবিবরণী শুনে টিভি দর্শক-শ্রোতারা নিজেদের মনে করবেন গ্যালারিরই অংশ। 

মঙ্গলবার সেই সব ধারাভাষ্যকারদের নাম জানিয়েছে বিসিবি। বিপিএলে এবার ৯ জন ধারাভাষ্য দেবেন। এর মধ্যে ৪ জন দেশি এবং ৫ জন বিদেশি ধারাভাষ্যকার আছেন। যারা বিপিএলের ধারাভাষ্য কক্ষে নিয়মিত মুখ। 

Advertisement

বাংলাদেশের চার ধারাভাষ্যকার হচ্ছেন—অভিজ্ঞ আতহার আলী খান ও শামীম চৌধুরী সঙ্গে দুই উদীয়মান সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমি। আর পাঁচ বিদেশি হচ্ছেন—পাকিস্তানের রমিজ রাজা ও আমির সোহেল, ওয়েস্ট ইন্ডিজের স্যার কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান ও শ্রীলংকার রাসেল আরনল্ড। 

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। যেখানে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। একই দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের  মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। দুটি ম্যাচই হবে মিরপুরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!