চোখের চিকিৎসা করাতে সাকিব সিঙ্গাপুর যাচ্ছেন। যে কারণে রংপুরের জার্সিতে অন্তত তিনটি ম্যাচ খেলা হবে না তারকা এই ক্রিকেটারের। ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়েও সাকিবের চোখের অবস্থার উন্নতি হয়নি। রোববার (২১ জানুয়ারি) বেলা একটায় সিঙ্গাপুরের বিমান ধরবেন টাইগার অলরাউন্ডার।
ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, পরের অন্তত তিনটি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলতে হবে তাদের। একই কথা জানিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও।
.png)
সোহান জানান, সাকিব এখনো চোখের সমস্যায় ভুগছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তিনি চোখের সমস্যায় ভুগছেন বেশ কিছুদিন ধরেই। ডাক্তারদের সঙ্গে ওনার কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’