এমন দারুণ এক বছরের পেছনে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তারের কথাই বারবার ঘুরেফিরে আসে। বছরের শেষদিকে এসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে জিতেছিলেন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। এবার আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিলেন নাহিদা।
গেল বছর ওয়ানডেতে মোট ২০ উইকেট পেয়েছিলেন নাহিদা। যা ওয়ানডেতে বিদায়ী বছরের দ্বিতীয় সর্বোচ্চ। দেশে কিংবা দেশের বাইরে সবখানেই নিজের স্পিন ঘূর্ণিতে বাজিমাত করেছিলেন নাহিদা
.png)
বর্ষসেরা নারী ওয়ানডে দল: ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু ও নাহিদা আক্তার।