[ খেলা ]
বিপিএলে নতুন যে কীর্তি গড়লেন মুশফিক
ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (২২ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ইনিংসের ১২তম ওভারে ম্যাথিউ ফোর্ডের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এই কীর্তি গড়তে ১১৪তম ম্যাচ খেলেন মুশিফক। যেখানে ১৩৪ স্ট্রাইক রেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে ১৯টি অর্ধ শতক করেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
এর আগে সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমে বিপিএলের ইতিহাসে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। বিপিএলে বর্তমানে সবচেয়ে বেশি রান তারই। ৯০ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে ৩০০৫ রান করেছেন তিনি।
১২২.১৯ স্ট্রাইক রেটে ১০০ ইনিংসে ২৩২৯ রান করে তিনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চারে থাকা ইমরুল কায়েস ১০৫ ইনিংসে করেছেন ২২৫৪ রান। আর পাঁচে রয়েছেন সাকিব আল ১৩৭.২৫ স্ট্রাইক রেটে ৯৮ ইনিংসে ২১৪৪ রান করেছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!